গোলশূন্য সমতায় শেষ হলো ফ্রান্স-প্যারাগুয়ের প্রথমার্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ এএম
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ে। তবে গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচটির প্রথমার্ধ।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র দাপট ছিল ফ্রান্সের। বল মূলত প্যারাগুয়ের বক্সের আশপাশেই ছিল। তবে বেশিরভাগ সময় বলের দখল রেখেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বক্সের ভেতর ফরাসি আক্রমণভাগকে ভালোভাবেই আটকে রেখেছে প্যারাগুয়ে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা।
চেষ্টা করেছে প্যারাগুয়েও। তবে প্রতিপক্ষ রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি লাতিন আমেরিকানরা।
বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর