বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা ও মরক্কো। গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচটির প্রথমার্ধ।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু।
প্রথমার্ধে বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে চারটি। যেখানে কানাডার ২টি শট লক্ষ্যে ছিল এবং মরক্কোর মাত্র ১টি।
বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর