গরমে বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় ফিফা, আলোচনায় ২০৩৪ বিশ্বকাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
গরমে বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন চিন্তায় ফিফা। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহের অভিজ্ঞতা হয়েছে। ফলে ২০৩৪ সালে সৌদি বিশ্বকাপ শীতকালে আয়োজনের আলোচনা জরালো হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় ভবিষ্যতের বিশ্বকাপের সময়সূচি বদলাতে পারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তীব্র গরমে খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের ভোগান্তি ভাবাচ্ছে ফিফাকে। ম্যাচের সময় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশংকা আছে। তাই 'হাউড্রেশন ব্রেক'ও চালু রয়েছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ শীতকালে অর্থাৎ ঘরোয়া লিগগুলোর মৌসুম চলাকালীন আয়োজন করা হয়েছিল।
আরএমসি স্পোর্টের পূর্বেকার তথ্য অনুযায়ী, ২০৩৪ সালের সৌদি আরবের বিশ্বকাপও শীতকালে হতে পারে। যদিও ফিফা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এরপর ২০৩৮ সালের বিশ্বকাপ এবং ফিফার বিভিন্ন যুব টুর্নামেন্টের সময়সূচি কেমন হবে, তা নিয়েও বিশেষজ্ঞ মহলে চলছে আলোচনা।
/এএম