প্যারাগুয়ে খেলবে ‘আফ্রিকান' দলের বিপক্ষে— ফ্রান্সকে চিলাভার্টের খোঁচা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
ফ্রান্সকে আফ্রিকার দল বলে সমালোচনার মুখে পড়েছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুই চিলাভার্ট। ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্তফ দুগারির মন্তব্যের জবাবে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে দুই দলের লড়াই।
প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক সামাজিক মাধ্যমে লিখেছেন– ফ্রান্স নয়, এবার প্যারাগুয়ে খেলবে আফ্রিকার একটি দলের বিপক্ষে। ফরাসি দলে বিভিন্ন জাতিগত পটভূমির খেলোয়াড় রয়েছে। তাই এই মন্তব্যকে অনেকেই বর্ণবাদী বলে সমালোচনা করছেন।
এর আগে, ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্তফ দুগারি বলেছিলেন, শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে বিধ্বস্ত করবে ফ্রান্স।
সেই মন্তব্যের জবাব দিতেই চিলাভার্ট ১৯৯৮ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টানেন। সেবার ফ্রান্স অতিরিক্ত সময়ে লরাঁ ব্লাঁর গোল্ডেন গোলে ১-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছিল।
/এএম