×
Logo

খেলাধুলা

টিএসসিতে আর্জেন্টিনার জয় উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

টিএসসিতে আর্জেন্টিনার জয় উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা

টিএসসিতে দর্শকদের উপচে পড়া ভীড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দায় আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন সমর্থকসহ ফুটবলপ্রেমীরা। কেপ ভার্দের বিরুদ্ধে প্রিয় দলের খেলা দেখতে মধ্য রাত থেকেই বড় পর্দার সমানে জড়ো হতে থাকেন আর্জেন্টিনার সমর্থকরা। 

শনিবার (৪ জুলাই) ভোর ৪ টায় আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচটি শুরু হলে প্রতিটি আক্রমণ, রক্ষণভাগের প্রতিরোধ আর গোলের সময় উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা। তবে শুধু আর্জেন্টিনা নয়, ম্যাচ উপভোগ করতে আসেন ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকরাও। জয় নিশ্চিত হওয়ার পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।

দর্শকদের অনেকে বলেন, দলবেঁধে খেলা দেখার আনন্দ উপভোগ করতেই এখানে ছুটে আসা। তবে মেসির দলের কাছে আরও ভালো খেলা প্রত্যাশা ছিলো।

/এসআর 

Logo