×
Logo

খেলাধুলা

দুয়ার্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে সমতায় কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ এএম

দুয়ার্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে সমতায় কেপ ভার্দে

বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে লিও মেসির গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই গোল শোধও দিল কেপ ভার্দে। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন লারোস দুয়ার্তে।

ম্যাচের ৫৯তম মিনিটে রায়ান মেন্দেস ডান দিক থেকে বল বাড়িয়ে দেন লারোস দুয়ার্তের কাছে। আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে তিনি ফাঁকা জায়গায় বল পান।

দুয়ার্তেকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্টিনেজ। ততক্ষণে দুর্দান্ত এক শটে মার্তিনেসকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন দুয়ার্তে।

এর আগে, ম্যাচের ২৯তম মিনিটে লিড পায় আর্জেন্টিনা। রক্ষণভাগ থেকে নিখুঁত এক লম্বা পাস বাড়ান লিসান্দ্রো মার্টিনেস। বলটি গিয়ে পড়ে লিওনেল মেসির দৌড়ের পথে, আর ততক্ষণে তিনি ডিফেন্ডারের থেকে অর্ধ গজ এগিয়ে। বলে প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে আনেন মেসি। এরপর দ্বিতীয় ছোঁয়ায় গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন।

নির্ধারিত সময়ের এখনও ২৫ মিনিট বাকি। এর মাঝে সমতাসূচক স্কোরলাইন না ভাঙলে খেলা গড়াবে অতিরক্ত সময়ে।

/এমএইচআর

Logo