বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই আলবিসেলেস্তেরদের শুরু একাদশ ঘোষণা করা হয়েছে। এতে চমকও রেখেছেন স্কালোনি। নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনা লেফট-ব্যাকে শুরু করবেন।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন লিওনেল স্কালোনি। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে কেপ ভার্দের বিপক্ষে আবার শুরুর একাদশে ফিরেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজ।
উল্লেখ্য, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি তাদের কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর হবে তার শততম ম্যাচ।
/এমএইচআর