বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে রয়েছে মিশর। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ইমান আশুর।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ইমান।
এসময় ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে সেটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশু এবার ভুল করেননি। নিখুঁত হেডে লক্ষ্যভেদ করলে লিড পায় আফ্রকার দলটি।
উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে মিশরের এটি মাত্র দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।
/এমএইচআর