বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশর। ডালাস স্টেডিয়ামে জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলো। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
অপরাজিত মিশর ভরসা রাখছে মোহাম্মদ সালাহর ওপর। অন্যদিকে, অস্ট্রেলিয়া নির্ভর করছে তাদের দুর্দান্ত রক্ষণভাগ ও গোলরক্ষক প্যাট্রিক বিচের পারফরম্যান্সের ওপর।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে দুই দল মাত্র দুইবার মুখোমুখি হয়েছে। ১৯৮৭ সালে টাইব্রেকারে অস্ট্রেলিয়া ৪-৩ ব্যবধানে জয় পায়। আর ২০১০ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশর ৩-০ গোলে অস্ট্রেলিয়াকে হারায়।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে তুরস্ককে হারায়। পরে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় এবং প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউট পর্বে ওঠে।
এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে।
/এসআইএন