ভিএআরে বাতিল হওয়া ক্রোয়েশিয়ার গোল নিয়ে যা বলছে ফিফা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার রোমাঞ্চকর ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ভিএআরের সিদ্ধান্ত। ইনজুরি টাইমের ১৩ মিনিটে যোশকো গাভার্দিওলের করা সমতাসূচক গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। এতে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর স্বপ্ন ভেঙে যায় ক্রোয়েশিয়ার। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গ্যালারি থেকে মাঠে প্লাস্টিকের বোতলও ছুড়ে মারেন সমর্থকেরা।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত ম্যাচে ঘটনার শুরু ইভান পেরিসিচের ক্রস থেকে। ব্যাক পোস্টে গাভার্দিওল বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া। তবে ভিএআর রিভিউয়ের পর দেখা যায়, বলটি পর্তুগালের ডিফেন্ডারের কাছে পৌঁছানোর আগে ক্রোয়েশিয়ার ইগর মাতানোভিচের মাথায় সামান্য স্পর্শ লেগেছিল। সেই মুহূর্তে মারিও পাসালিচ অফসাইড অবস্থানে ছিলেন এবং পরে তিনিই গাভার্দিওলকে বল বাড়িয়ে দেন। ফলে গোলটি বাতিল করা হয়।
ম্যাচ শেষে এক বিবৃতিতে ফিফা জানায়, অ্যাডিডাসের অফিসিয়াল ম্যাচ বল 'ট্রিওন্ডা'-তে থাকা 'কানেক্টেড বল টেকনোলজি' এবং 'ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট' (আইএমইউ) সেন্সরের তথ্য অনুযায়ী মাতানোভিচের স্পর্শ নিশ্চিত হওয়ায় অফসাইড শনাক্ত করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তি প্রতি সেকেন্ডে শত শতবার তথ্য পাঠিয়ে ভিএআরকে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করে। According to the data provided by Connected Ball Technology housed within the @adidasfootball Trionda, the official match ball of the @FIFAWorldCup, it was proven that contact was made by Croatia's #20 Igor Matanović in the build up to the goal against Portugal, allowing the… pic.twitter.com/AyBz11N3wV
তবে, এই সিদ্ধান্ত মানতে পারেননি ক্রোয়েশিয়ার ফুটবলাররা। মিডফিল্ডার পিটার সুচিচ বলেন, রেফারি তাদের জানিয়েছেন বলের সেন্সরের তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার দাবি, রিপ্লেতে তিনি মাতানোভিচের কোনো স্পর্শ দেখতে পাননি। এ ধরনের কঠিন সিদ্ধান্ত আরও ভালোভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচও ভিএআরের কড়া সমালোচনা করে বলেন, ভিএআর ফুটবলের আবেগকে হত্যা করছে। খেলাটার স্বাভাবিক অনুভূতিই নষ্ট হয়ে যাচ্ছে।
ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। পরে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ক্যারিয়ারের প্রথম গোল করেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ইনজুরি টাইমের ৪ মিনিটে গনসালো রামোসের গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পর্তুগাল।
/এনএ