×
Logo

খেলাধুলা

গোলশূন্য সমতায় শেষ পর্তুগাল-ক্রোয়েশিয়ার প্রথমার্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম

গোলশূন্য সমতায় শেষ পর্তুগাল-ক্রোয়েশিয়ার প্রথমার্ধ

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হয় দু'দল।

এই ম্যাচে সবার চোখ ক্রিস্টিয়ানো রোনালদো ও মদ্রিচের দিকে। যেকোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা।

স্ব স্ব দলের শুরুর একাদশে থাকার মাধ্যমে ৪০ বা এর বেশি বয়সী দুজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হলেন রোনালদো ও মদ্রিচ।

৪র্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ান গোলকিপার দমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধে দুই দল একাধিক আক্রমণ চালালেও সেগুলো লক্ষ্যভেদ হয়নি। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ উভয় দলের ফরোয়ার্ডরাই। এখন দেখার বিষয় দ্বিতীয়ার্ধে কী হয়।

/এমএইচআর

Logo