×
Logo

খেলাধুলা

রোনালদো-মদ্রিচকে নিয়েই পর্তুগাল ও ক্রোয়েশিয়ার শুরুর একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪০ এএম

রোনালদো-মদ্রিচকে নিয়েই পর্তুগাল ও ক্রোয়েশিয়ার শুরুর একাদশ

ফিফা বিশ্বকাপের এবারের আসরের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের ওপর। যেকোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা।

ম্যাচের আগে দুই দলই প্রকাশ করেছে তাদের শুরুর একাদশ। এতে অনুমেয়ভাবেই রয়েছেন রোনালদো ও মদ্রিচ।

এই ম্যাচে ৪০ বা এর বেশি বয়সী দুজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন রোনালদো ও মদ্রিচ।

পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।

/এমএইচআর

Logo