অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০তে এগিয়ে স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫০ এএম
বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ওইয়ারসাবাল।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে স্পেন। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না। হাইড্রেশন ব্রেকের পর মার্ক কুকুরেয়া জোরালো শটে বল জালে জড়ালেও সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি স্প্যানিশদের। রেফারি সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন।
মূলত, কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেন।
ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। এসময় মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল।
প্রথমার্ধে বল দখল, টার্গেট শট ও পাস— সবকিছুতেই এগিয়ে স্পেন। এখন দেখার বিষয় দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারে কি না ইয়ামালরা। অস্ট্রিয়াও চেষ্টা করবে ম্যাচে ফিরতে।
/এমএইচআর