×
Logo

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপে

দুই আর্জেন্টাইন কোচের কাছে পরাজয় জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

দুই আর্জেন্টাইন কোচের কাছে পরাজয় জার্মানির

২০২৬ ফিফা বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়ঘণ্টা বেজে গেল লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের কাছে হেরে। তাছাড়া গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ হেরেছিল ইকুয়েডরের সাথে। আর এই দুই দলের ডাগআউটে থাকা দুই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানের মাস্টারক্লাসের সামনেই মূলত ভেঙে চূর্ণ হয়েছে জার্মানদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।   

গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টাইন ম্যানেজার সেবাস্তিয়ান বেকাসেজের অধীনে থাকা ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল জার্মানি। সেই ম্যাচে ইউরোপীয় পরাশক্তিদের ২-১ ব্যবধানে স্তব্ধ করে দেয় ইকুয়েডর। গ্রুপ পর্বের সেই ধাক্কা সামলে জার্মানি নকআউট পর্বের 'রাউন্ড অব ৩২'-এ পা রাখলেও, সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরেক আর্জেন্টাইন কোচ।

শেষ ৩২-এর বাঁচা-মরার লড়াইয়ে জার্মান ডাইমানশাফটরা মুখোমুখি হয় আরেক অভিজ্ঞ আর্জেন্টাইন ফুটবল ম্যানেজার গুস্তাভো আলফারোর দল প্যারাগুয়ের। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মানিকে হারিয়ে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে বেকাসেজের ইকুয়েডর আর নকআউটে আলফারোর প্যারাগুয়ের এই জোড়া লাতিন আঘাতে ২০২৬ বিশ্বকাপ থেকে অশ্রুসিক্ত বিদায় নিতে হলো জার্মানিকে। 

/এএ


Logo