×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ও উইম্বলডনসহ টিভিতে আজকের খেলা (২ জুলাই)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

বিশ্বকাপ ও উইম্বলডনসহ টিভিতে আজকের খেলা (২ জুলাই)

বিশ্বকাপের নকআউট পর্বের রোমাঞ্চ এবার তুঙ্গে। ‘রাউন্ড অব ৩২’-এর লড়াইতে আজ রাতে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপেরই শক্তিশালী দল অস্ট্রিয়া। অন্যদিকে আগামীকাল ভোরে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়ার মধ্যকার এক ব্লকবাস্টার মহারণ। এছাড়া উইম্বলডন টেনিস ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রয়েছে ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:


বিশ্বকাপ ২০২৬ (শেষ ৩২)

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া সকাল ৬টা, বিটিভি, টি-স্পোর্টস ও সময়

স্পেন বনাম অস্ট্রিয়া রাত ১টা, সরাসরি: বিটিভি, টি-স্পোর্টস ও সময়

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া আগামীকাল ভোর ৫টা,  বিটিভি, টি-স্পোর্টস ও সময়


আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা রাত সাড়ে ১১টা, স্টার স্পোর্টস-১


উইম্বলডন (২য় রাউন্ড)

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১ ও ২


/এএ

Logo