×
Logo

খেলাধুলা

মুখোমুখি যুক্তরাষ্ট্র-বসনিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ এএম

মুখোমুখি যুক্তরাষ্ট্র-বসনিয়া

বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।

গ্রুপ পর্বে এক জয় আর এক ড্র নিয়ে তৃতীয় সেরা দল হয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বসনিয়া। অন্যদিকে ডি গ্রুপ থেকে ২ জয় আর এক হার নিয়ে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে পাঁচবার রাউন্ড অব সিক্সটিনে খেলার রেকর্ড রয়েছে তাদের।

অপরদিকে, ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা বসনিয়া ও হার্জেগোভিনা এবারই প্রথম নকআউট পর্বে উঠেছে।

যুক্তরাষ্ট্রের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচ। বসনিয়ার অধিনায়ক এডিন জেকো এটি তাঁর শেষ বিশ্বকাপ বলে জানা গেছে। বসনিয়ার উইঙ্গার এজমির বাইরাকতারেভিচ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বসনিয়ার হয়ে খেলছেন।

এখন পর্যন্ত এই দুদল সব প্রতিযোগিতা মিলিয়ে মোট চারবার মুখোমুখি হয়েছিল। সেখানেও এগিয়ে আছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। দুই জয় এবং এক ড্র নিয়ে মাঠ ছাড়ার অভিজ্ঞতা রয়েছে পচেত্তিনোর দলের। ফিফা র‌্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তম এবং বসনিয়ার ৬১তম।

/এমএইচআর

Logo