বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন হাবিব দিয়ারা।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল। ১৩তম মিনিটে ইসমাইলা সারের চেষ্টা ভেস্তে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আফ্রিকার দলটির। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেনি হাবিব। সরাসরি লক্ষ্যভেদে বল জালে পাঠিয়ে দিলে কাঙ্ক্ষিত লিড পায় সেনেগাল।
প্রথমার্ধে ৫৪ শতাংশ বল দখলে ছিল সেনেগালের। বেলজিয়ামের ৫টি ফাউলের বিপরীতে সেনেগালের ফাউল ৪টি। সেনেগালের ১টি অফসাইডের বিপরীতে বেলজিয়ামের শূন্য। সানে ও কোর্তোয়ার দলের পাওয়া কর্নার সংখ্যা যথাক্রমে ১ ও ২টি।
/এমএইচআর