ফিফা বিশ্বকাপের এবারের আসরে গোলসংখ্যায় একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছে ফুটবলাররা। মেসি, এমবাপ্পে কিংবা হালান্ড— সবাই যার যার জায়গা থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতাচ্ছেন। সেই গোল উৎসবে যোগ দিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও।
রাউন্ড অব ৩২'র ম্যাচে কঙ্গোর বিপক্ষে হ্যারির জোড়া গোলের সুবাদে শুরুতে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। এই জয়ে শেষ ষোলোয় ওঠার পাশাপাশি নিজেও রেকর্ড গড়েছেন কেইন।
বিশ্বকাপের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি গোল করা ইংলিশ ফুটবলার। ১৩ গোল করে তিনি ছাড়িয়ে গেছেন ফুটবল কিংবদন্তি পেলেকে। ফ্রান্সের জ্যাঁ ফঁতেকে ছুঁয়ে কেইন এখন রোনালদো, ক্লোসা, এমবাপ্পলে ও মেসিকে টপকানোর স্বপ্নে বিভোর।
এবারের বিশ্বকাপে সমান ৬টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। ৫টি করে গোল নিয়ে তাদের পেছনে রয়েছেন আরলিং হালান্ড এবং হ্যারি কেইন।
উল্লেখ্য, আগামী শনিবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচেও স্কোর করে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে চাইবেন এ ইংলিশ স্ট্রাইকার।
/এমএইচআর