×
Logo

খেলাধুলা

মুখোমুখি বেলজিয়াম-সেনেগাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:০২ এএম

মুখোমুখি বেলজিয়াম-সেনেগাল

বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে আফ্রিকান জায়ান্ট সেনেগাল। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হবে দু'দল।

এবারের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বেলজিয়ামের রেড ডেভিলরা চরম আত্মবিশ্বাসী মোমেন্টাম নিয়ে নকআউটে পা রাখলেও, তাদের আক্রমণভাগের ধারাবাহিকতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি বাদ দিলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের গোল অভিমুখে মুহুর্মুহু শট নিয়েও ইরান ও মিসরের মতো দলগুলোর বিপক্ষে মাত্র ১টি করে গোল করতে পেরেছিল বেলজিয়ামের ফরোয়ার্ড বাহিনী।

অপরদিকে, আফ্রকার প্রতিনিধি সেনেগাল গ্রুপ পর্বে ফ্রান্স এবং নরওয়ের মতো বিশ্বসেরা দলগুলোর সাথে ‘গ্রুপ অব ডেথ’-এ লড়াই করে এসেছে।

যদিও শক্তিশালী সেই দলগুলোর বিপক্ষে সেনেগাল ম্যাচ হেরেছে, তবে মাঠের লড়াইয়ে বেশ কিছু মুহূর্তে আফ্রিকান লায়ন্সরা দুর্দান্ত ও লড়াকু ফুটবল উপহার দিয়েছে।

এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে।

/এমএইচআর

Logo