বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে আজ ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। কাগজে-কলমে এগিয়ে থাকা ইংল্যান্ড গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে উঠেছে। তবে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে ওঠা আফ্রিকান দলটিকে হালকাভাবে নিচ্ছে না থমাস টুখেলের দল।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি পিকফোর্ড। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তিনটি এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি ক্লিন শিট রেখেছিলেন তিনি। সব মিলিয়ে বর্তমানে তার ক্লিন শিটের সংখ্যা ছয়।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড (৪-২-৩-১): জর্ডান পিকফোর্ড; ডিজেড স্পেন্স, এজরি কনসা, মার্ক গেহি, ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড; হ্যারি কেইন।
ডিআর কঙ্গো (৫-৩-২): লিওনেল এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, শঁসেল মবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, কেপুয়াদি, আর্থার মাসুয়াকু; নোয়া মুকাউ, স্যামুয়েল মুতুসামি, এদি কায়েম্বে; ইয়োয়ানে উইসা, সেড্রিক বাকাম্বু।
/এনএ
