২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মেক্সিকো।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো-ইকুয়েডর ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের ২২ মিনিটে হুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তার করা বুলেট গতির শট ইকুয়েডরের গোলরক্ষকের চোখের সামনে দিয়ে জালে জড়ায়।
এরপর, ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেজ। এদিকে, ইকুয়েডরও কয়েকটি আক্রমণ করে মেক্সিকোর গোল মুখে, যদিও তা সাফল্যের মুখ দেখেনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় স্বাগতিকরা।
/এনএ