×
Logo

খেলাধুলা

শেষ ষোলোর টিকিট কাটতে মুখোমুখি ফ্রান্স ও সুইডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ এএম

শেষ ষোলোর টিকিট কাটতে মুখোমুখি ফ্রান্স ও সুইডে

২০২৬ ফিফা বিশ্বমঞ্চে এবার শুরু হয়ে গেল ‘রাউন্ড অব ৩২’-এর ব্লকবাস্টার ম্যাচ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং লড়াকু সুইডেনের। গ্রুপ পর্বে নিজেদের রাজকীয় দাপট দেখিয়ে ৩ ম্যাচের ৩টিতেই জিতে শতভাগ পয়েন্ট নিয়ে নকআউটে পা রেখেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। অন্যদিকে, গ্রুপ ‘এফ’-এ উত্থান-পতনের মধ্য দিয়ে ১টি জয়, ১টি ড্র এবং ১টি হার নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সুইডেন।

এই বিগ ম্যাচের গুরুত্ব অনুধাবন করে ফরাসি ডাগআউটে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছেন মাস্টারমাইন্ড কোচ দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪-১ গোলের বিধ্বংসী জয়ের একাদশ থেকে আজ ৪টি বড় পরিবর্তন এনেছেন তিনি। নকআউটের মঞ্চে রক্ষণভাগ ও মাঝমাঠ আরও নিচ্ছিদ্র করতে শুরু থেকেই মাঠে নামানো হয়েছে অভিজ্ঞ লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও তরুণ ব্র্যাডলি বারকোলাকে। এই চার পরিবর্তনের কারণে আজ সাইডবেঞ্চে বসে ম্যাচ উপভোগ করতে হচ্ছে আগের ম্যাচের একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, থিও হার্নান্দেজ এবং গোলদাতা দেজিরে দুয়েকে। এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসেকে নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগ যেকোনো মুহূর্তে সুইডিশ ডিফেন্স গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

সুইডেনও আজ মাঠে নেমেছে তাদের সেরা রণকৌশল নিয়ে। আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা ও ইনফর্ম স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসের মতো তারকাদের নিয়ে গড়া সুইডিশ আক্রমণভাগ কাউন্টার অ্যাটাকে ফরাসি ডিফেন্স ভাঙতে মরিয়া। মাঝমাঠে লুকাস বার্গভালের ক্ষিপ্রতা আর ডিফেন্সে লিন্ডেলফের অভিজ্ঞতা আজ ফ্রান্সের গতি তারকাদের রুখে দেওয়ার মূল চাবিকাঠি। 

/এএ

Logo