অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নয়্যারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
অবসর ভেঙে ৪০ বছর বয়সে জাতীয় দলে ফিরেছিলেন। লক্ষ্য ছিল, প্রতিপক্ষের যাবতীয় আক্রমণ একা হাতে রুখে দিয়ে দেশকে আবার বিশ্বজয়ী করবেন। তবে বিশ্বকাপের মঞ্চ বোধহয় বুঝিয়ে দিল, তিনি ‘বৃদ্ধ’ হয়েছেন। তাই পেনাল্টি আটকাতে আগের মতো সক্ষম নন। একরাশ যন্ত্রণা বুকে নিয়েই আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ করলেন ম্যানুয়েল নয়্যার। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার দল জার্মানি।
মঙ্গলবার (৩০ জুন) ম্যাচ হারের পর সর্বকালের অন্যতম সেরা গোলকিপার জানালেন, 'সবটা এভাবে শেষ হল, খুব খারাপ লাগছে।'
এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নয়্যার। তবে জার্মান বোর্ডের অনুরোধে সেই সিদ্ধান্ত বদলে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে ফিরেন।
জার্মানির হয়ে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়্যার আধুনিক ফুটবলের গোলরক্ষকের সংজ্ঞাই বদলে দিয়েছেন। গোললাইন ছেড়ে ডিফেন্সের পেছনে উঠে এসে খেলার যে নতুন ধারা তিনি প্রতিষ্ঠা করেন যা তাকে সুপার কিপার যুগের আইডল হিসাবে আলাদা মর্যাদা এনে দিয়েছে ।
উল্লেখ্য, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির ট্রফি জয় এবং টুর্নামেন্টের সেরা রক্ষক হিসাবে গোন্ডেন গ্লাভস জেতা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ৬২টি সেভের রেকর্ডও তার দখলে।
/এমএইচআর