গোলশূন্য সমতায় শেষ হলো নেদারল্যান্ডস-মরক্কোর প্রথমার্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৫০ এএম
বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের মহাগুরুত্বপূর্ণ নেদারল্যনান্ডস-মরক্কো ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করেছে মরক্কো। তারা মোট ৪টি শট নিয়েছে, যার মধ্যে ২টি ছিল গোলমুখে। এছাড়া কর্নার পেয়েছে ২টি। অন্যদিকে নেদারল্যনান্ডস শট নিয়েছে মাত্র ৩টি, যার মধ্যে একটি ছিল অন টার্গেট।
তবে বল দখলে এগিয়ে ছিল নেদারল্যনান্ডস। প্রথম ৪৫ মিনিটে তারা ৫২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। দুই দলই এখন পর্যন্ত কোনো হলুদ বা লাল কার্ড দেখেনি।
/এমএইচআর