ব্রাজিলের বিপক্ষে ১-০ তে এগিয়ে প্রথমার্ধ শেষ করলো জাপান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০২ এএম
বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে প্রথমার্ধে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রাজিলকে চাপে ফেলেছে জাপান। সেলেসাওদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।
সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয় সামুরাই ব্লরা।
কাউন্টার এটাক থেকে ম্যাচের ২৯তম মিনিটে সানোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় এশিয়ার দলটি। পুরো প্রথমার্ধে আক্রমণ ও রক্ষণ— দুই বিভাগেই শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স দেখিয়েছে জাপান।
অন্যদিকে, ছন্দহীন ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বিরতির পর ম্যাচে ফিরতে হলে কৌশলগত পরিবর্তন আনতে হবে ব্রাজিলকে, আর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামানোর অপেক্ষায় রয়েছেন সমর্থকেরাও।
/এনএ