×
Logo

খেলাধুলা

গোলশূন্য সমতায় শেষ কানাডা-দক্ষিণ আফ্রিকার প্রথমার্থ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১১ এএম

গোলশূন্য সমতায় শেষ কানাডা-দক্ষিণ আফ্রিকার প্রথমার্থ

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের প্রথম ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করেছে কানাডা। তারা মোট ৮টি শট নিয়েছে, যার মধ্যে ৩টি ছিল গোলমুখে। এছাড়া কর্নার পেয়েছে ৩টি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শট নিয়েছে মাত্র ৩টি, যার মধ্যে একটি ছিল অন টার্গেট।

তবে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ৪৫ মিনিটে তারা ৫৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। দুই দলই এখন পর্যন্ত কোনো হলুদ বা লাল কার্ড দেখেনি।

দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস প্রথমার্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কানাডার তিনটি বিপজ্জনক শট ঠেকিয়ে তিনি দলকে সমতায় রেখেছেন। কানাডার তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিডও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পাননি।

ম্যাচটি দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি দলটি।

বিরতির বাঁশি বাজতেই একপ্রকার ক্ষোভ নিয়েই মাঠে রেফারির দিকে ছুটে যান কানাডা কোচ জেসি মার্শ। যোগ করা সময়ে পেনাল্টি দাবি করেছিল তার দল। তবে প্রথমে রেফারি এরপর ভিএআর তা প্রত্যাখ্যান করে। ফলে, গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

/এমএইচআর

Logo