×
Logo

খেলাধুলা

উইসার জোড়া গোলে শেষ ৩২-এর দোরগোড়ায় আফ্রিকানরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ এএম

উইসার জোড়া গোলে শেষ ৩২-এর দোরগোড়ায় আফ্রিকানরা

২০২৬ ফিফা বিশ্বকাপে এশিয়া বনাম আফ্রিকার লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। রোববার (২৮ জুন) ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে যখন বিশ্বকাপ থেকে বিদায়ের প্রহর গুনছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গো.

ঠিক তখনই মাত্র ১০ মিনিটের এক জাদুকরী টর্নেডোতে পুরো ম্যাচের ভাগ্য নিজেদের করে নিয়েছে আফ্রিকান দেশটি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার পর, ৭৮ মিনিটে লিড এবং সর্বশেষ যোগ করা সময়ের প্রথম মিনিটে আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে চালকের আসনে বসেছে কঙ্গো। এই  রূপকথা লিখে সরাসরি বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্বে পা রাখলো ডিআর কঙ্গো। 

ম্যাচের প্রথমার্ধে উজবেকিস্তানের কাছে গোল হজম করে ব্যাকফুটে চলে যাওয়া ডিআর কঙ্গো দ্বিতীয়াল্ধে সম্পূর্ণ এক রুদ্রমূর্তি নিয়ে মাঠে নামে। ম্যাচের ৬৮তম মিনিটে কঙ্গোর আক্রমণের মুখে ডি-বক্সে মারাত্মক এক ভুল করে বসেন উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ। কঙ্গোর ক্রস রুখতে গিয়ে তিনি বক্সের ভেতর সরাসরি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন, যার ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে কঙ্গোকে ১-১ সমতায় ফেরান ইওয়ান উইসা। এই গোলের ধাক্কা উজবেকরা সামলে ওঠার আগেই, ৭৮তম মিনিটে স্টেডিয়ামে গর্জন তোলেন ফিস্তন মায়েলে। তার এক দুর্দান্ত ও নিখুঁত ফিনিশিংয়ে ২-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে কঙ্গো।

তবে নাটকের তখনও শেষ অঙ্ক বাকি ছিল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিটে) উজবেকিস্তানের অলআউট আক্রমণের সুযোগ নিয়ে এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাক শানায় কঙ্গো।

সেখানে দলের হয়ে তৃতীয় ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ইওয়ান উইসা। ৩-১ গোলের এই মহাকাব্যিক ব্যবধানে এগিয়ে কঙ্গো। আর প্রথমার্ধের লিড হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের ক্রূর ট্র্যাজেডির সামনে দাঁড়িয়ে এশিয়ান পরাশক্তি উজবেকিস্তান।

/এএ

Logo