পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শেষ ৩২-এ প্রতিপক্ষ সেনেগাল বা ডিআর কঙ্গো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২১ এএম
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়েছে থ্রি লায়ন্সরা।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে পানামার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় টমাস টুখেলের শিষ্যরা। সে সময়ে অপর ম্যাচে ঘানার বিপক্ষে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ছিল ক্রোয়েশিয়া।
তবে বিরতির পর দলের হাল ধরেন জুড বেলিংহাম ও হ্যারি কেন। তাদের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে ইংল্যান্ড। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। আর শেষ ষোলোতে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা ইকুয়েডর।
অন্যদিকে, গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া শেষ ৩২-এ খেলবে কলম্বিয়া অথবা পর্তুগালের বিপক্ষে।
/এনএ