×
Logo

খেলাধুলা

কোনো জয় না পাওয়া এক হতাশার বিশ্বকাপ শেষ করল উরুগুয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

কোনো জয় না পাওয়া এক হতাশার বিশ্বকাপ শেষ করল উরুগুয়ে

লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম পরাশক্তি ও দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হলো একরাশ বিষাদ নিয়ে। ব্রাজিল আর আর্জেন্টিনার পর দক্ষিণ আমেরিকার যে দলটির নাম সে সেই 'লা সেলেস্তে'দের এবারের বিদায়টা যেন বড্ড বেশি মলিন।

'ডু অর ডাই' ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। কেবল স্পেনের কাছে হারই নয়, উরুগুয়ের এবারের বিশ্বকাপ যাত্রাটা শুরু থেকেই ছিল ভীষণ মলিন। যে দলটির নামের পাশে জড়িয়ে আছে আভিজাত্য, তারা গ্রুপ পর্বে পয়েন্ট হারিয়েছে কেপ ভার্দে এবং সৌদি আরবের মতো দলের সাথেও। কিন্তু উরুগুয়ের এমন অবস্থার পেছনের কারণ কী আসলে?

অন্তঃকোন্দল নিয়েই বিশ্বকাপে আসে উরুগুয়ে। বিয়েলসার বিখ্যাত ‘মার্ডারবল’ ট্যাকটিক্স খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ আছে অনেক আগেই। মার্ডারবল মূলত অতিরিক্ত এনার্জি ও প্রেসিং নির্ভর ফুটবল। সঙ্গে অতিরিক্ত প্র্যাকটিসে নাখোস খেলোয়াড়েরা। '

স্পেনের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের আগে, অধিনায়ক ফেডে ভারভার্দেস কয়েকজন প্লেয়ার একটি বৈঠকে বসেন। এরপর কোচকে অনুরোধ করা হয় অতিরিক্ত অনুশীলনের কারণে ইনজুরিতে ভুগছেন কয়েকজন খেলোয়াড়। স্পেনের শক্তিমত্তা মাথায় রেখে হাই প্রেসিং বাদ দিয়ে ডিফেন্সিভ লো ব্লক সাজিয়ে কাউন্টার অ্যাটাকে খেলতে। কিন্তু প্লেয়ারদের এই দাবি প্রত্যাখান করে উত্যপ্ত বাক্য বিনিময় হয় সেখানে, এমনটাই বলছে উরগুয়ের বেশ কয়েকটি গণমাধ্যম।

সেই প্রভাবটাই পড়েছে স্পেনের বিপক্ষেও। আর ফলাফল গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বাজে লে সেলেস্তেদের। যদিও দায়টা নিয়েছেন খোদ বিয়েসলা।

এর আগে, ২০২৪ কোপা আমেরিকার ব্যর্থতার পর দলটির কোচ মার্সেলো বিয়েসলার আঙুল তোলের লুইস সুয়ারেজ। অবসরের পর তিনি ব্রিটিশ গণমাধ্যমে সরাসরি অভিযোগ করেন যে, বিয়েলসা দলের খেলোয়াড়দের সাথে বাজে আচরণ করেন। এমনকি শুধু খেলোয়াড় নয় কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথেও স্বাভাবিক আচরণ করতেন না বিয়েসলা, আছে এমন অভিযোগও।

/এমএইচআর

Logo