বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে মিশর ও ইরান। দলের হয়ে গোলের দেখা পেয়েছেন যথাক্রমে মাহমুদ সাবের ও রামিন রেজাইয়ান।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে মিশর। সেই ফল পেতেও বেশি দেরি হয়নি তাদের। পঞ্চম মিনিটেই ডেডলক ভাঙেন সাবের। বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল এটিই।
অবশ্য এর কয়েক মিনিট পরই পেনাল্টি পেয়েছিল ইরান। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। তবে ইরানকেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান রামিন রেজাইয়ান।
একটু আগেই পেনাল্টি ঠেকানো মিশর গোলকিপার মোস্তফা শোবের শুরুতে মিলাদ মোহাম্মদীর শট আটকে দিয়েছিলেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন।
বিরতির আগে উভয় পক্ষই কয়েকটি আক্রমণ চালায়। তবে সেগুলো লক্ষ্যভেদ করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল।
/এমএইচআর