নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে বেলজিয়াম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৫২ এএম
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম। দলের হয়ে একমাত্র গোল করে স্কোর শিটে নাম তুলেছেন লিয়ান্দ্রো ত্রোসার।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলো না বেলজিয়ান ফরোয়ার্ড বাহিনী। এরই মাঝে দুটি সহজ সুযোগ হাতছাড়াও হয়।
অবশেষে ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন ত্রোসার। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ান এ ব্রাইটন মিডফিল্ডার।
বিরতির আগে আর সুবিধা করে উঠতে পারেনি ওশেনিয়ার দলটি। শেষ পর্যন্ত বেলজিয়ামের লিডেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
/এমএইচআর