গ্রুপ 'জি'
মুখোমুখি ইরান-মিশর, মাঠে নেমেছে বেলজিয়াম-নিউজিল্যান্ডও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০৬ এএম
ফিফা বিশ্বকাপে 'জি' গ্রুপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে দলগুলো। এতে ইরানের মোকাবিলা করছে মিশর। অপরদিকে, বেলজিয়ামের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত দুটি ম্যাচে মাঠে নামে দলগুলো।
এই গ্রুপে একমাত্র জয়ের মুখ দেখেছে মিশর। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না বেলজিয়াম ও ইরান। তবে নিউজিল্যান্ডের সামনে রাউন্ড অব ৩২-এর আর কোনো সমীকরণ বাকি নেই।
উল্লেখ্য, আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। আগামীকালের মধ্যেই চূড়ান্ত হবে গ্রুপ পর্বের ৪৮ দলের মধ্যে সেরা ৩২ দলের পরবর্তী রাউন্ড নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ সূচি।
/এমএইচআর