×
Logo

খেলাধুলা

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:০০ এএম

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

ইতিহাস গড়ল কেপ ভার্দে। শেষ ৩২ এ ওঠার বাঁচা-মরার লড়াইয়ে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে ভোজিনিয়ার দল।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

দুই দলের জন্যই এই ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার বাঁচা-মরার লড়াই। প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনো উল্লেখযোগ্য গোল করার সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণাত্মক ফুটবল খেলার চেয়ে দুই দলের মধ্যেই লক্ষ্য করা যায় নিজেদের জাল সামলানোর বাড়তি সতর্কতা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু দল।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে খেলা। শেষ পর্যন্ত গোল শুন্য ড্র হলেও ৩ পয়েন্ট নিয়ে নক আউটে নাম লেখায় কেপ ভার্দে।

উল্লেখ্য, গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে কেপ ভার্দে। শেষ ৩২ দলের নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। অপরদিকে, এক হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।

/এমএইচআর

Logo