×
Logo

খেলাধুলা

অ্যালেক্সের গোলে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

অ্যালেক্সের গোলে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন অ্যালেক্স বায়েনা।

সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে স্প্যানিশরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইউরো চ্যাম্পিয়নরা। তবে ঠিকঠাক লক্ষ্যভেদ হচ্ছিলো না।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ডেডলক ভাঙেন বায়েনা। ম্যাচের ম্যাচের ৪২তম মিনিটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ নেন তিনি।

মাঠের ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার উদ্দেশে।প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শট নেন বাইনা। তবে, বলটি দুই হাত দিয়ে ঠেকিয়েছিলেন মুসলেরা। কিন্তু সেটি তার হাত ফসকে ধীরে ধীরে গড়িয়ে চলে যায় গোলপোস্টের ভেতরে।

উল্লেখ্য, এই গোলেই এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে স্পেন। আসরে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।

/এমএইচআর

Logo