×
Logo

খেলাধুলা

নকআউট স্বপ্ন বাঁচাতে মুখোমুখি সৌদি আরব-কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ এএম

নকআউট স্বপ্ন বাঁচাতে মুখোমুখি সৌদি আরব-কেপ ভার্দে

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে সৌদি আরব ও কেপ ভার্দে।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। একই সময় মাঠে গড়াবে উরুগুয়ে-স্পেন ম্যাচও।

সৌদি-কেপ দুই দলেরই নকআউট পর্বে পা রাখার ক্ষেত্রে স্ব স্ব ম্যাচে জেতার পাশাপাশি স্পেন-উরুগুয়ে ম্যাচের ফলাফলও প্রভাবক হিসেবে কাজ করবে।

দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব। ফলে দুই দলের সামনেই একটাই লক্ষ্য জয়।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে সমতা করে তারা বুঝিয়ে দিয়েছে, বড় দলগুলোর জন্যও তারা কঠিন প্রতিপক্ষ।

অপরদিকে, সৌদি আরবের সামনে পরিস্থিতি আরও কঠিন। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হার তাদের অবস্থানকে জটিল করে তুলেছে। গোল ব্যবধানও এখন তাদের বিপক্ষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের সামনে তাই একটাই পথ খোলা কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি স্পেন যেন উরুগুয়ের বিপক্ষে জয় পায়, তাকিয়ে থাকতে হবে এমন ফলাফলের আশায়।

/এমএইচআর

Logo