×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের ৭২ বছরের ইতিহাসে ২য় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৮ এএম

বিশ্বকাপের ৭২ বছরের ইতিহাসে ২য় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

চলমান বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের জোড়া রেকর্ডের রেশ কাটতে না কাটতেই এবার বিশ্বমঞ্চে এক অতিমানবীয় রেকর্ড করলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩২ মিনিটের এক অবিশ্বাস্য হ্যাটট্রিক পূর্ণ করেছেন পিএসজির এই তারকা। আর এই বিধ্বংসী কীর্তির মাধ্যমে তিনি পা রেখেছেন ফুটবল ইতিহাসের অমরত্বের পাতায়।

বিশ্বকাপের সুদীর্ঘ ৭২ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকারের গড়া ৩৫ মিনিটের ঐতিহাসিক হ্যাটট্রিককে পেছনে ফেলে শুক্রবার (২৬ জুন) এককভাবে দুই নম্বরে উঠে এলেন এই ফরাসি জাদুকর।  

বিশ্বকাপের ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, দ্রুততম হ্যাটট্রিকের সিংহাসনটি এখনো অক্ষত রয়েছে অস্ট্রিয়ার সাবেক কিংবদন্তি স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ সালের বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচের মাত্র ২৪ মিনিটের মাথায় হ্যাটট্রিক করে বিশ্বকে স্তব্ধ করেছিলেন প্রবস্ট। এরপর দীর্ঘ ৭২ বছর ধরে বহু বিশ্বসেরা স্ট্রাইকার চেষ্টা করেও প্রবস্ট কিংবা লিনেকারের সেই রেকেম্বরের ধারেকাছে পৌঁছাতে পারেননি। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকে ঘড়ির কাঁটা ৩২ মিনিট ছোঁয়ার আগেই নরওয়ের রক্ষণভাগকে একা হাতে ধ্বংস করে তিন-তিনবার জালের ঠিকানা খুঁজে নেন তিনি। 

/এএ 

Logo