×
Logo

খেলাধুলা

প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে সেনেগাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:১০ এএম

প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে সেনেগাল

সেনেগালের মুখোমুখি হয়ে শুরুতেই জোড়া ধাক্কা খেয়ে ব্যাকফুটে চলে গেছে এশিয়ান পরাশক্তি ইরাক। ম্যাচের মাত্র ৪ মিনিটে গোল হজম করার পর, ১৩তম মিনিটে লাল কার্ডের খেসারত দিয়ে ১০ জনের দলে পরিণত হয়েছে তারা। আক্রমণভাগের ধার আর মাঠের আধিপত্য বজায় রেখে প্রথমার্ধ শেষে ১-০ গোলের দাপুটে লিড নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকান লায়ন বা সেনেগাল।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ম্যাচের বাঁশি বাজার সাথে সাথেই ইরাকের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করে সেনেগালের ফরোয়ার্ডরা। ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট, তখনই ইরাকের ডিফেন্সকে পরাস্ত করে চমৎকার এক গোল করেন সেনেগালি তারকা আবদুলায়ে সেক। ১-০ গোলে পিছিয়ে পড়ে ইরাক যখন ম্যাচে ফেরার ছক কষছিল, ঠিক তখনই ১৩তম মিনিটে ঘটে সেই চরম বিপর্যয়। সেনেগালের অধিনায়ক সাদিও মানে চিতার বেগে বল নিয়ে ইরাকের ডি-বক্সে ঢুকে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিলেন। তাকে অবৈধভাবে ফাউল করে বসেন ইরাকের সেন্টার-ব্যাক রেবিন সুলাকা। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে সুলাকাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন

মাত্র ১৩ মিনিটে ১ গোল হজম ও ১০ জনের দলে পরিণত হওয়া ইরাকের জন্য ম্যাচ বাঁচানোর মিশন এখন এভারেস্ট জয়ের মতোই কঠিন। প্রথমার্ধের বাকিটা সময় সাদিও মানে আর আবদুলায়ে সেকরা ইরাকের ১০ জনের রক্ষণভাগকে তটস্থ করে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।

/এএ

Logo