×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্স, জার্মানির মতো বড় দলের পরাজয় চান কেন মরিনহো?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্স, জার্মানির মতো বড় দলের পরাজয় চান কেন মরিনহো?

ব্রাজিল, ফ্রান্স, জার্মানি কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিরা বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় হোক, এমনটাই চান পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো! রিয়াল মাদ্রিদের স্বার্থেই তার এ চাওয়া।

আগামী মৌসুমের প্রাক-প্রস্তুতির জন্য নিজের ক্লাবের ফুটবলারদের তরতাজা পেতেই এই অদ্ভুত চাওয়া তার। গোল ডটকমের ‘বিস্ট মোড অন’ পডকাস্টে অংশ নেন মরিনহো। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বাকি অংশে কী দেখতে চান পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো?

মজার চলে তিনি বলেছেন, রিয়ালের ১০ জন ফুটবলার যেন জলদি ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে আসুক।

রিয়াল মাদ্রিদের মোট ১০ জন ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশের হয়ে খেলছেন, যারা আটটি ভিন্ন দলে প্রতিনিধিত্ব করছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্ড্রিক, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়াঁ চুয়ামেনি, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, জার্মানির আন্তোনিও রুডিগার, বেলজিয়ামের থিবো কর্তোয়া, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, অস্ট্রিয়ার ডেভিড আলাবা ও তুরস্কের আর্দা গুলের।

স্বাভাবিকভাবেই তিনি নিজের দেশ পর্তুগালকে বিশ্বকাপ ফাইনালে দেখতে চান। পাশাপাশি ইংল্যান্ডের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

/এমএন

Logo