বিশ্বকাপের নক আউট পর্বে এবার পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে জাপান। শেষ ষোলোয় ওঠার কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী জাপান কোচ হাজিমে মরিয়াসু।
ব্রাজিলকে ভয় নয়, বরং জয়ের আশা দেখছেন তিনি। ইতিহাস গড়ার লক্ষ্যেই সেলসাওদের বিপক্ষে আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে এশিয়ার প্রতিনিধিরা।
আজ শুক্রবার ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের পর নিশ্চিত হয় শেষ ষোলোর লড়াইয়ে নেইমারদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জাপান। এই ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এলে এ বিষয়ে প্রশ্ন করা হয় জাপান কোচকে।
হাজিমে মরিয়াসুর বিশ্বাস, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও তাদের বিপক্ষে জয় পাওয়া সম্ভব জাপানেরও।
এমনকি দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে তার দল যে ৩–২ গোলে হারিয়েছিল তা-ও মনে করিয়ে দিতে ভুলেননি। ওই ম্যাচের ফল জাপানাকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন হাজিমে মরিয়াসু।
/এমএন