×
Logo

খেলাধুলা

তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, শেষ ৩২-এ প্রতিপক্ষ মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ এএম

তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, শেষ ৩২-এ প্রতিপক্ষ মরক্কো

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ফলে, আগামী ৩০ জুন মেক্সিকোর মনতেরেইতে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে মরক্কো।

শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিশিয়ার মুখোমুখি হয় রোনাল্ড কোম্যানের দল। 

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ডাচরা। ডেনজেল ডামফ্রিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন তিউনিশিয়ার অধিনায়ক ইলিয়েস স্খিরি। এরপর অল্প সময় পরই, ব্রায়ান ব্রুবি ডাচদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। 

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন হাজেম মাস্তৌরি। তবে ব্যবধান কমার পরই ইয়ান পল ফন হেকে গোল করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। অন্যদিকে, তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

/এনএ 


Logo