×
Logo

খেলাধুলা

জাপানের মুখোমুখি সুইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:১৪ এএম

জাপানের মুখোমুখি সুইডেন

ফিফা বিশ্বকাপে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান ও সুইডেন। শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টয় টেক্সাসের আরলিংটনে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দুই দলই এখন পর্যন্ত একটি করে জয় পাওয়ায় ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি, জাপানের লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন তকমা নিজেদের করে নিতে।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত কামব্যাক করে এশিয়ান জায়ান্ট জাপান। ওই ম্যাচে আয়াসে উয়েদা জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। অন্যদিকে দাইচি কামাদা ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোল করে জাপানের হয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ ধরে অপরাজিত জাপান, যেখানে তারা ব্রাজিল ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও পরাজিত করেছে।

অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচেই ডাচদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় সুইডেন। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে তিন বা তার বেশি গোলের ব্যবধানে হারের মুখ দেখে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। তবুও তিন পয়েন্ট নিয়ে গ্রুপে এখনো নকআউটের দৌড়ে আছে সুইডিশরা। জাপানের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের।

উল্লেখ্য, পারফরম্যান্স ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে জাপান। টানা ভালো খেলতে থাকা এশিয়ান দলটি ইউরোপীয় শক্তিকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চাইবে।

/এমএইচআর

Logo