নিকোলাস পেপের জোড়া গোল, কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে আইভরিকোস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:১০ এএম
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আইভরি কোস্ট। আর সেই স্বপ্নের মঞ্চে দলটিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড নিকোলাস পেপে।
শুক্রবার (২৬ জুন) কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচের ৬৪তম মিনিটে পেপের দুর্দান্ত দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আইভরিকোস্ট। নকআউটে যেতে যেখানে কেবল একটি ড্রয়ের প্রয়োজন ছিল, সেখানে কুরাসাওকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দিয়ে শেষ ৩২-এর টিকিট এখন প্রায় নিশ্চিত করে ফেলেছে আফ্রিকার দলটি।
ম্যাচের শুরু থেকেই কুরাসাওয়ের ডিফেন্সকে চেপে ধরেছিল আইভরিকোস্ট। তারই খেসারত হিসেবে ম্যাচের মাত্র ৭ম মিনিটে ডেডলক ভাঙেন ভিলারিয়াল উইঙ্গার নিকোলাস পেপে। বক্সের ভেতরে কুরাসাওয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, সেই সুযোগে চটজলদি শটে দলকে ১-০ গোলের উদ্বোধনী লিড এনে দেন তিনি। এই ১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করার পর, দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি আইভরি কোস্ট।
ম্যাচের ৬৪তম মিনিটে কুরাসাওয়ের রক্ষণভাগকে বোকা বানিয়ে মাঝমাঠ থেকে ইব্রাহিম সানগারের এক নিখুঁত পাস লুফে নেন পেপে। এরপর অসাধারণ ফিনিশিংয়ে কুরাসাওয়ের কিপারকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। পেপের এই জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আইভরিকোস্ট।
/এএ