প্রথমার্ধ শেষে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করলো জার্মানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০১ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। শুক্রবার (২৬ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-১ গোলের নাটকীয় সমতায় আটকে দিয়েছে লড়াকু ইকুয়েডর।
নিউ জার্সির মাঠে ম্যাচ যখন মাত্র ২ মিনিট, তখনই ইকুয়েডরের ডিফেন্সকে ভেঙে বক্সের ভেতর থেকে এক দর্শনীয় বাঁকানো শটে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে নিয়েছিলেন ফরোয়ার্ড লিরয় সানে। কিন্তু ইকুয়েডর ৯ম মিনিটে মাঠে এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দেন নিলসন আনহুলো। বক্সের ভেতর বল পেয়ে এক নিখুঁত ও জোরালো শটে পরাস্ত করেন জার্মান দেয়াল ম্যানুয়েল নয়্যারকে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পেল ইকুয়েডর। এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুই দল আর কোনো গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
জার্মানি ড্র করলেও তাদের শীর্ষস্থান নিরাপদ, তবে আইভরিকোস্টের এই লিড ইকুয়েডরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।
/এএ