কুরাসাওয়ের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে আইভরি কোস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৫০ এএম
ফিফা বিশ্বকাপে 'ই' গ্রুপের ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আইভরি কোস্ট। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন নিকোলাস পেপে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের সপ্তম মিনিটেই ডেডলক ভাঙে আইভরি কোস্ট। পেপের গোলে লিড পায় আফ্রিকার দলটি। বক্সের ভেতরে কুরাসাওয়ের বল ‘ক্লিয়ার’ করতে না পারার সুযোগ নিয়ে গোলটি করেন এ ভিয়ারিয়াল উইঙ্গার।
উল্লেখ্য, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠতে এই ম্যাচে ড্র করলেই হবে আইভরি কোস্টের। আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় পরবর্তী রাউন্ডে ওঠার সমীকরণ কুরাসাওয়ের সামনে নেই বললেই চলে।
/এমএইচআর