ব্রাজিল-আর্জেন্টিনাসহ নকআউটে যারা, টুর্নামেন্ট শেষ যাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে একে একে নিশ্চিত হচ্ছে নকআউটের টিকিট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দল ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। অন্যদিকে, হাইতি, তুর্কি, তিউনিসিয়া, কাতার ও পানামার মতো দলগুলোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে গ্রুপ পর্বেই। এখন পর্যন্ত এক নজরে দেখে নেওয়া যাক, নকআউট নিশ্চিত করা ও বিদায় নিশ্চিত হওয়া দলগুলোর তালিকা।
নকআউট নিশ্চিত করা দলগুলোর তালিকা:
গ্রুপ এ (মেক্সিকো)
বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত ১৮ জুন দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে তারা শেষ ৩২-এ জায়গা করে নেয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।
গ্রুপ ডি (যুক্তরাষ্ট্র)
গত ১৯ জুন অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল।
গ্রুপ ই (জার্মানি)
গত ২০ জুন আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
গ্রুপ জে (আর্জেন্টিনা)
গত ২২ জুন অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচেও তিনি হ্যাটট্রিক করেছিলেন। আর্জেন্টিনা গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে।
গ্রুপ আই (ফ্রান্স)
গত ২২ জুন ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউটে ওঠে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা।
গ্রুপ আই (নরওয়ে)
২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেলে নরওয়ে। সেই ম্যাচটিতে ইরাককে ৪-১ গোলে হারায়। এরপরেই সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে তারা।
গ্রুপ কে (কলম্বিয়া)
গত ২৩ জুন ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।
গ্রুপ বি (সুইজারল্যান্ড)
কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে সুইজারল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন।
গ্রুপ বি (বসনিয়া ও হার্জেগোভিনা)
কাতারকে ৩-১ গোলে হারানোর পর সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা পায় বসনিয়া ও হার্জেগোভিনা।
গ্রুপ সি (ব্রাজিল)
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করেন। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ এ (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে যেসব দলের তালিকা:
গ্রুপ সি (হাইতি)
বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নেয় হাইতি। ১৯ জুন ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে তারা। প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল।
গ্রুপ ডি (তুরস্ক)
প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় তুর্কিয়ের। এর আগে অস্ট্রেলিয়ার কাছেও ২-০ গোলে হেরেছিল তারা।
গ্রুপ এফ (তিউনিসিয়া)
২০ জুন জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তিউনিসিয়া। প্রথম ম্যাচে সুইডেনের কাছেও ৫-১ গোলে হেরেছিল তারা।
গ্রুপ জে (জর্ডান)
বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডান ২২ জুন আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। প্রথম ম্যাচেও অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল।
গ্রুপ এল (পানামা)
২৩ জুন ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয় পানামার। প্রথম ম্যাচেও ঘানার কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
গ্রুপ বি (কাতার)
২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গ্রুপের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ১ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের তলানিতে শেষ করে।
গ্রুপ এ (চেক প্রজাতন্ত্র)
মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরে শেষ ৩২-এ ওঠার আশা শেষ হয়ে যায় চেক প্রজাতন্ত্র। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে তারা।
/এসআইএন