×
Logo

খেলাধুলা

গ্রুপ ‘বি’

একই সাথে দুই দেশে শুরু হচ্ছে নকআউট ও বিদায় নির্ধারণী ২ ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪৬ এএম

একই সাথে দুই দেশে শুরু হচ্ছে নকআউট ও বিদায় নির্ধারণী ২ ম্যাচ

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের নাটকীয়তা এবার ছুঁয়ে গেল গ্রুপ ‘বি’-কে। কোনো হিসাব-নিকাশের মারপ্যাঁচ এড়াতে এবং শতভাগ ফেয়ার প্লে বজায় রাখতে এই গ্রুপের দুটি ভাগ্য নির্ধারণী ম্যাচ একই সময়ে এখন মাঠে গড়াচ্ছে। 

কানাডার  মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল সুইজারল্যান্ড ও স্বাগতিক কানাডা। আর ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের সিয়াটলের মাঠে টুর্নামেন্টে টিকে থাকার অন্তিম লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে কাতার ও বসনিয়া। এক ম্যাচে জয় এবং এক ম্যাচে ড্র নিয়ে ইতোমধ্যেই টেবিলের প্রথম দুই স্থান প্রায় নিশ্চিত করে শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট পকেটে পুরেছে সুইজারল্যান্ড ও কানাডা। 

অন্যদিকে, সিয়াটলের কাতার বনাম বসনিয়া ম্যাচটির আবহ একদমই ভিন্ন। ফুটবল বিশ্বকাপের এই মেগা মঞ্চ থেকে প্রথম পর্বেই কার বিদায়ঘণ্টা বাজবে—তা নির্ধারণ করবে এই ৯০ মিনিট। নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে হার এবং অন্যটিতে ড্র করে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে কাতার ও বসনিয়া। 

যেহেতু এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড এবং কানাডার শীর্ষ দুইয়ে থাকা প্রায় নিশ্চিত, তাই এশিয়ান পরাশক্তি কাতার ও ইউরোপের বসনিয়ার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই।  যে দল জিতবে, ৪ পয়েন্ট নিয়ে তাদের সামনে সুযোগ থাকবে সেরা চার গোলদাতাদের সমীকরণে তৃতীয় স্থান অর্জন করে কোনোমতে শেষ ৩২-এর লাইফলাইন পাওয়ার। আর ড্র বা হার মানেই নিশ্চিত ব্যাগপত্র গুছিয়ে দেশের বিমান ধরা।

/এএ

Logo