×
Logo

খেলাধুলা

ইংল্যান্ড–ঘানার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য সমতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৫ এএম

ইংল্যান্ড–ঘানার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য সমতা

যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও ঘানার মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও স্কোরলাইন গোলশূন্য।

বুধবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল ইংল্যান্ড। মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ গড়ে তুললেও ঘানার রক্ষণভাগ ভেঙে গোল করতে পারেনি হেরি কেইনরা।

অন্যদিকে ঘানাও কয়েকটি প্রতিআক্রমণের সুযোগ তৈরি করেছিল, তবে ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই দু'দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও কোনো দল জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়।

/এমএসটি

Logo