×
Logo

খেলাধুলা

মুখোমুখি ইংল্যান্ড-ঘানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৫৮ এএম

মুখোমুখি ইংল্যান্ড-ঘানা

ফুটবল বিশ্বকাপের মঞ্চে ‘এল’ গ্রুপে জমে উঠেছে প্রতিযোগিতা। গ্রুপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া তলানিতে থাকলেও, ৩ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও ঘানা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটা মাঠে নামে ইংল্যান্ড-ঘানা।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ঘানা তাদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান দলটি।

পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দিয়েছে ৭৮.৮ শতাংশ, যেখানে ঘানার জয়ের সম্ভাবনা মাত্র ৭.৯ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৩.৩ শতাংশ।

গ্রুপ সেরার লড়াইয়ে ইংল্যান্ড-ঘানার এই ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ এক দ্বৈরথ।

/এমএসটি/এমএইচআর

Logo