×
Logo

খেলাধুলা

উজবেকিস্তানের মুখোমুখি রোনালদোরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৯ পিএম

উজবেকিস্তানের মুখোমুখি রোনালদোরা

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আজ মাঠে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। 

মঙ্গলবার (২৩ জুন) ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

প্রথম ম্যাচে গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গো পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ যাত্রা হতাশাজনকভাবে শুরু হয়েছে পর্তুগালের। তাই আজকে ম্যাচে পূর্ণ ৩ পয়েন্টই নিতে চাইবে ক্রিস্টিয়ানোর দল।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন, তবে দলে আছে সিআরসেভেন ।

রোনালদো আক্রমণভাগে খেলবে এবং দলের অধিনায়ক হিসাবেই দেখা যাবে তাকে। ইনজুরির কারণে তোমাস আরাউজো-র পরিবর্তে রুবেন দিয়াস দলে ফিরেছেন। অন্যদিকে বার্নার্দো সিলভা বেঞ্চে থাকবেন এবং তার জায়গায় জোয়াও ফেলিক্স শুরু থেকে খেলবেন।

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা (গোলরক্ষক), নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, জোয়াও ক্যানসেলো, ভিতিনিয়া, জোয়াও নেভেস, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো

অন্যদিকে, উজবেকিস্তানের কোচ ফাবিও কানাভারো কলম্বিয়ার বিপক্ষে হেরে যাওয়া দলের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন।

আব্দুভোখিদ নেমাতভ, ওদিলজন খামরোবেকভ এবং আজিজ গানিয়েভ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। আর ওস্তন উরুনভ, উতকির ইউসুপভ এবং আকমাল মোজগোভয় বেঞ্চে থাকবেন।

উজবেকিস্তানের একাদশ: আব্দুভোখিদ নেমাতভ (গোলরক্ষক), রুস্তাম আশুরমাতভ,আব্দুল্লা আব্দুল্লায়েভ, আব্দুকোদির খুসানোভ, শেরজোদ নাসরুল্লায়েভ, ওতাবেক শুকুরভ, ওদিলজন খামরোবেকভ, বেখরুজ কারিমভ, আজিজ গানিয়েভ, আব্বোসবেক ফয়জুল্লায়েভ, এলদর শোমুরোদভ

/এমএসটি

Logo