×
Logo

খেলাধুলা

জানা গেল শতবর্ষী মেসিভক্তের পরিচয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

জানা গেল শতবর্ষী মেসিভক্তের পরিচয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ যারা পুরোটা টিভিতে দেখেছেন, তাদের অনেকেরই টিভি ক্যামেরার একটি শট চোখে লাগতে পারে। যেখানে প্ল্যাকার্ড হাতে এক প্রবীণ নারীকে দেখা গেছে। লেখা ছিল ' হান্ড্রেড ইয়ার ওল্ড মেসি ফ্যান'। বাংলা করলে যা দাঁড়ায়, 'শতবর্ষী মেসিভক্ত'। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

পরে অবশ্য সেই প্রবীণ নারীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়। জানা যায়, তার নাম পলিন কানা। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। টিকটক বা ইনস্টাগ্রামে তাকে অনেকে 'গ্যাংস্টার গ্র্যানি' বা 'গ্রান্ডমা পলিন' নামে চেনেন। আছে তার লাখ লাখ অনুসারীও।

মূলত পলিন কানা তার নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত ফানি ভিডিও তৈরি করেন। এই জুটির জনপ্রিয়তা এতটাই যে তারা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন।

টিকটকে পলিন কানার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৫০ লাখ। এছাড়া ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়েও তার রয়েছে আরও কয়েক মিলিয়ন অনুসারী। ডব্লিউডব্লিউইর অনুষ্ঠানে উপস্থিতি, বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ কিংবা মজার সব প্ল্যাকার্ড হাতে হাজির হওয়া- এসবের মাধ্যমেই তিনি কোটি মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

তথ্যসূত্র: ইয়াহু স্পোর্টস

/এমএমএইচ

Logo